আব্দুর রহমান
কায়রো, মিশর থেকে>
গত ১০ ডিসেম্বর রোজ শুক্রবার আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ (কায়রো পরিষদ ২০২১-২২ সেশন) এর উদ্যোগে কায়রো শহরের প্রসিদ্ধ ‘মাসজিদুত তাইসির হলরুমে ’ অনুষ্ঠিত হয় সংগঠনটির ‘বার্ষিক সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২১’।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ,কায়রোর সম্মানিত সভাপতি এমফিল গবেষক জনাব শরিফ উদ্দিন আব্দুল মান্নান৷
উপস্থাপনায় ছিলেন মনিরুল ইসলাম ,আবদুর রহমান বিন মুহাম্মাদ ও হুযাইফা আওয়াদ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো.মনিরুল ইসলাম স্যার৷
অনুষ্ঠানস্থলে মান্যবর রাষ্ট্রদূত স্যারের আগমন করলে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কায়রো পরিষদ ২০২১-২২ সেশনের সম্মানিত সভাপতি ও উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ অন্যান্য সদস্যবৃন্দ৷ মাগরিবের নামাজান্তে সূচনা হওয়া এ মনোমুগ্ধকর অনুষ্ঠানটি বিভক্ত ছিল তিন পর্বে৷
মূল হল রুম ও পর্দাবেষ্টিত নারীদের কর্ণারে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী,অভিভাবক ও কঁচি-কাঁচা, শিশু-কিশোরের অংশগ্রহণে বিরাজ করছিল মনোমুগ্ধকর এক বাঙালী পরিবেশ। সবাই যেন কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে৷
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আল-কুরআনুল কারিম হতে তিলাওয়াত ও বঙ্গানুবাদ,হামদে বারী তাআ‘লা,সভাপতির স্বাগত বক্তব্য,২০২১ সালে মিশরে আগত ৪০ জন কওমী শিক্ষার্থীর নবীন বরণ ও নবীনদের অনুভূতি প্রকাশসহ নানা আয়োজন।
দ্বিতীয় পর্ব মেতে উঠে আল-আযহার ইউনিভাসির্টির বিভিন্ন ফ্যাকাল্টি থেকে ২০২১ সেশনে গ্রাজুয়েট সম্পন্নকারী শিক্ষার্থীদের ব্যাজ ও সম্মাননা প্রদান, বিভিন্ন ক্যাটাগরির দায়িত্বশীল সম্মাননা ও কৃতী ছাত্র সংবর্ধনার মাধ্যমে৷
আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ,কায়রোর বিগত ২০২০-২১ সেশনের উপদেষ্টা পরিষদ,নির্বাচন কমিশন, ‘বাংলাদেশে স্টুডেন্ট অরগানাইজেশন মিসর’ এর প্রতিনিধি,কায়রো পরিষদ ও শাখা কমিটিসমূহের সকল দায়িত্বশীলকে রাষ্ট্রদূত মহোদয়ের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।সেবা,দায়িত্ববোধ,ছাত্রকল্যাণ,ডোনেশন ও আদর্শ চরিত্রের মানদন্ডে বিশেষ পাঁচজন শিক্ষার্থীকে প্রদান করা হয় ‘