সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

জাতিসংঘে গনি সরকারের নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতাচ্যুত আশরাফ গনি সরকারের জাতিসংঘে নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ ইসাকজাই পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বার্তসংস্থা এএফপিকে বলেন, ইসাকজাই বুধবার (১৫ ডিসেম্বর) পদত্যাগ করেছেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছে। আফগানিস্তান জাতিসংঘে মিশন চালিয়ে যেতে প্রণান্ত চেষ্টা করছে।

গোলাম ইসকজাই গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে জানান, আশরাফ গনি সরকার ক্ষমতাচ্যুত হলেও তিনি জাতিসংঘে আফগান রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন।

পরের মাসে তালেবান সরকার জাতিসংঘকে এক চিঠি দিয়ে তাদের মুখপাত্র সুহাইল শাহীনকে ইসাকজাইয়ের স্থলাভিষিক্ত করে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

ইসকজাই চলতি বছর নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেন, যেখানে তিনি তার দেশের নতুন শাসকদের প্রকাশ্যে সমালোচনা করেন।

চলতি মাসের শুরুতে জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি প্রস্তাব পাস করে জানিয়েছে, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি কে হবেন, এই পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বী হবেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালেবানের বিগত শাসনমালে জাতিসংঘে তাদের কোনো রাষ্ট্রদূত ছিল না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ