শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

কেবল দাওয়াত ও তাবলিগই নবীওয়ালা কাজ? যা আছে দেওবন্দের ফতোয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সম্প্রতি সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে খতীবদের প্রতি আহবান জানিয়েছে সেদেশের ইসলাম বিষয়ক মন্ত্রী। এ নিয়ে সারাবিশ্বেই বেশ আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মাদারে ইলমী দারুল উলুম দেওবন্দ থেকেও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। পাকিস্তানের বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান সেদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তাবলিগের মূল বিষয়টি তুলে ধরেছেন। বাংলাদেশের উলামায়ে কেরামও বিষয়টি নিয়ে বেশ সরব ভূমিকা রাখছেন। এমন পরিস্থিতিতেই এক ব্যক্তি দেওবন্দের  ওয়েবসােইটে জানতে চেয়েছেন, ‘কেবল দাওয়াত ও তাবলিগই কি নবীওয়ালা কাজ? বিষয়টি আসলে কী?

প্রশ্নকারী তার প্রশ্নে দুটি বিষয় জানতে চান। ‘এক. কিছু (তাবলীগী) লোক একথা বলে থাকেন যে কেবল দাওয়াত ও তাবলিগই নবীওয়ালা কাজ। শিক্ষা-দীক্ষা ও অন্তর পরিশুদ্ধি (পীর-বুযুর্গী) নবীর কাজ নয়।

দুই. দাওয়াত ও তাবলীগের কাজ হলো কাউকে সংশোধনের উপায়। কাউকে খুঁজে তার সাথে সম্পর্ক স্থাপন করার দরকার নেই। এসব কথার বাস্তবতা কি?’

জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘এগুলো সবই অজ্ঞতা ও চরমপন্থার কথা। নবীদের দাওয়াত ও তাবলিগের কাজ ছিলো কাফির ও মুশরিকদের মধ্যে। আর মানুষের অন্তর পরিশুদ্ধ করাও ছিল নবীজির অন্যতম উদ্দেশ্য।’

কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘তিনিই নিরক্ষরদের জন্য তাদের মধ্য থেকে একজন রসূল পাঠিয়েছেন, তিনি তাদের কাছে তাঁর আয়াত তিলাওয়াত করেন ও তাদের পবিত্র করেন।’

মোটকথা রাসূল সা. এর কাজ ছিল মানুষের অন্তরকে যাবতীয় খারাপ গুণাবলী থেকে পরিশুদ্ধ করা ও মানুষকে উত্তম নৈতিকতায় সুশোভিত করা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ