বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জনপ্রশাসনের সবাইকে মাস্ক পরার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকে মাস্ক পরিধান করছেন না। কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমলেও একেবারে নির্মূল হয়নি। এর মধ্যে আবার করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। এ অবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা আসলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ