বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কলকাতায় মাদরাসায় পুলিশের অভিযান, ২১ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের দায়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে কলকাতার দক্ষিণাঞ্চলীয় শহরতলীর আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কলকাতা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন মফিজুর রহমান নামের এক বাংলাদেশির খোঁজে লখনৌ থেকে উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) একটি দল কলকাতায় আসে। তারা লালবাজারে পুলিশের সদর দফতরে কলকাতা পুলিশের সংগে যোগাযোগ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনন্দবাজারের গুলশান কলোনির একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশের অন্য একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশি ওই তরুণরা যে আবাসিক ভবনে বসবাস করতেন সেটি মাদরাসা হিসেবে ব্যবহার করা হতো। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কারও বৈধ পাসপোর্ট-ভিসা নেই। তবে অভিযানের সময় তাদের কয়েকজনের কাছে ভুয়া ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের জিম্মায় আছেন। তাকে রিমান্ডে নেওয়ার জন্য লখনৌয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়া সোমবার বাকিদের স্থানীয় আদালতে তোলা হবে।

সন্দেহভাজন মফিজুর অন্যদের ভারতে প্রবেশে সহায়তা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ভবনের অন্যান্য বাসিন্দারা পুলিশকে বলেছেন, গ্রেফতারকৃত বাংলাদেশিরা প্রায় ৪৫ দিন আগে সেখানে আসেন। তবে এই সময়ের মধ্যে স্থানীয়দের সংগে তারা কোনো ধরনের যোগাযোগ করেননি।

গ্রেফতারকৃত ২১ জন বাংলাদেশি নাগরিকের খোঁজখবর নিয়ে কলকাতা পুলিশের তরফে বাংলাদেশ পুলিশের সাথেও যোগাযোগ করা হবে বলে জানা গেছে। সূত্র : আনন্দবাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ