বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইসি গঠনে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের আগ পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে আপাতত কোনো হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট।

আদালত বলেছেন, ‘সরকার এ বিষয়ে (ইসি গঠন) আন্তরিক। তাই এ বিষয়ে আপাতত কোনো হস্তক্ষেপ করবো না। দেখা যাক, সরকার কী পদক্ষেপ গ্রহণ করেন।’

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিতে রোববার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব মন্তব্য করেন।

পরে ওইদিনের মত শুনানি মুলতবি করা হয়। একই সঙ্গে আদালত রিটের ওপর শুনানির জন্যে আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন।

আদালতে এদিন রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার সাংবাদিকদের বলেন, ‘আজ আদালতে রিটের ওপর শুনানি হয়েছে। শুনানি নিয়ে আদালত কিছু কথা বলেছেন।’

ইসি গঠনে আইন প্রণয়ন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণের নির্দেশনা চেয়ে গত সপ্তাহে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস।

এর আগে গত ১৯ নভেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ‘সরকার ইসি গঠনে আইন প্রণয়নে আন্তরিক। তবে তাড়াহুড়ো করা ঠিক হবে না।’ এরপর সুশাসনের জন্য নাগরিক (সুজন) ইসি গঠনে আইন প্রণয়নে একটি খসড়া আইনমন্ত্রীকে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ