সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

যে ৬ লক্ষণ দেখে বুঝবেন আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা বিশ্বে হার্ট অ্যাটাক হলো এখন এক গুরুতর সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে এখন মৃত্যুর অন্যতম কারণ হলো হার্ট অ্যাটাক। ডাব্লিউএইচওর মতে, ২০১৯ সালে বিশ্বে এক কোটি ৭৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে, যা মোট মৃত্যুর ৩২ শতাংশ।

করোনার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, বিশেষ করে সম্প্রতি তরুণদের হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হতে দেখা যাচ্ছে। অনিয়মিত জীবনব্যবস্থা, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত ব্যয়াম করা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।

হার্ট অ্যাটাকের সঠিক কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও শরীরের কিছু লক্ষণ দেখে হার্ট অ্যাটাকের আভাস পাওয়া যায়।

বুকে ব্যথা : বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, একজনের বুকে অস্বস্তিকর চাপ, ব্যথা অনুভব হতে পারে এবং এই চাপ কিছু সময় পর্যন্ত থাকতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

পিঠে ব্যথা : যদিও বুকে ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ, তবে হার্ট অ্যাটাকের কারণে পিঠেও ব্যথা হতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে পিঠে ব্যথা হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, হার্ট অ্যাটাকের আগে এবং হার্ট অ্যাটাকের সময় পিঠে ব্যথা পুরুষদের তুলনায় নারীদের বেশি হয়।

চোয়াল : চোয়ালে ব্যথা পেশির ব্যথা বা দাঁতের ব্যথার চেয়েও বেশি কিছু। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মুখের বাঁ দিকে চোয়ালে ব্যথা হার্ট অ্যাটাকের একটি সাধারণ লক্ষণ হতে পারে। আপনি যদি বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট, ঘাম, বমি বমি ভাবসহ চোয়ালের ব্যথা অনুভব করে থাকেন, তবে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

ঘাড়ে ব্যথা : হার্ট অ্যাটাক হলো রক্তপ্রবাহে প্রতিবন্ধকতাজনিত মেডিক্যাল সমস্যা। কোনো প্রতিবন্ধকতার কারণে হার্টের রক্ত চলাচল হঠাৎ থেমে গেলে হার্ট অ্যাটাক হয়ে থাকে। আর এমন হলে বুক থেকে ব্যথা সারা শরীরে ছড়িয়ে যায়। যদিও অতিরিক্ত স্ট্রেসের কারণেও ঘাড় ব্যথা হতে পারে।

কাঁধে ব্যথা : যখন বুকে, ঘাড়ে, পিঠে, চোয়ালে ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে, সে ক্ষেত্রে কাঁধে ব্যথাও অন্যতম একটি লক্ষণ। যদি আপনি আপনার কাঁধে একটি প্রচণ্ড ব্যথা অনুভব করেন, বিশেষ করে যদি এটি আপনার বুক থেকে বাঁ চোয়াল, বাহু বা ঘাড় পর্যন্ত ছড়িয়ে যায়, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বাঁ বাহুতে ব্যথা : হৃৎপিণ্ডে পেশিতে রক্ত​​প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। এ কারণে আপনার বাঁ বাহুতে ব্যথা হতে পারে। যদিও বাঁ বাহুতে হালকা ব্যথা বার্ধক্যের লক্ষণ হতে পারে, তবে হঠাৎ অস্বাভাবিক ব্যথা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে। এ জন্য দ্রুত চিকিৎসকের সঙ্গে দেখা করতে হবে।

কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে সিপিআর দিতে হবে। সেই সঙ্গে দ্রুত পাশের হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ