বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আড়াইহাজারে নিখোঁজ আলেমের সন্ধান চেয়ে স্থানীয় এমপির স্টাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অসুস্থ বাবাকে দেখতে গিয়ে উত্তরা থেকে নিখোঁজ হন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী। গত ২২ নভেম্বর নিখোঁজ হোন তিনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষকতা করতেন ও বিভিন্ন মাহফিলে বয়ান করতেন।

এদিকে এ তার সন্ধান চেয়ে গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জ (আড়াইহাজার)-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টাটাস দিয়েছেন।

স্টাটাসে তিনি লিখেছেন, ‘আড়াইহাজারের কৃতি সন্তান মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি উত্তরা একটি হাসপাতালে তার অসুস্থ বাবার সাথে দেখা করে আর বাড়ি ফিরেন নাই। এই বিষয়ে তার পরিবার পরিজন উদ্বিগ্ন। কেউ যদি তার কোন সন্দ্ধান পেয়ে থাকেন তবে তার পরিবারের সাথে বা আমার সাথে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

No description available.

এদিকে আজ রোববার মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদীর পরিবার এক সংবাদ সম্মেলন করেছেন। এরপর মাওলানা জিহাদীর দুই শিশু সন্তান, স্ত্রী ও মা ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে তার সন্ধান কামনা করে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন।

ওই সময় ফেস্টুনে লেখা ছিল ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন, তাকে ফিরে পেতে আপনি আমাদের সহযোগিতা করুণ। আমার দুই সন্তানের বাবাকে ফিরিয়ে দিন দয়া করে।’ নিখোঁজ মাওলানা জিহাদীর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাচানী গ্রামে।

প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে জিহাদীর স্ত্রী হেলেনা আক্তার বলেন, ‘আমার মাত্র দুটি শিশু সন্তান। ছেলে জোনায়েদের বয়স ৮ আর ছোট মেয়ে নাবিলার বয়স চার। ওদের মুখের দিকে তাকাতে পারছি না। ওরা বাবা পাগল। বাবা ছাড়া ভালো করে খাওয়া-দাওয়াও করছে না। আমরা সাধারণ মানুষ। কোনো রকম সৎভাবে চলি। আমার ছোট দুই সন্তানকে কেউ এতিম করবেন না দয়া করে।’ এ কথা বলেই তিনি কাঁদতে থাকেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ