বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মুসলিম দেশগুলোর স্বীকৃতি চায় তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর স্বীকৃতি চায় আফগানিস্তানের তালেবান সরকার।

গতকাল শুক্রবার তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ জানিয়েছেন, পাকিস্তানে আসন্ন সম্মেলনে তিনি ওআইসির সদস্যদের কাছে এ আহ্বান জানাবেন। খবর আরব নিউজের।

গত ১৪ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে আসলেও আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি অনুদানের অভাবে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে এখনও স্বীকৃতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আফগানিস্তানের রিজার্ভের অর্থ আটকে রেখেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আফগানিস্তানের গচ্ছিত সাড়ে ৯ বিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে। আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে মুসলিম দেশগুলোর কাছে নিজেদের স্বীকৃতির দাবি জানাবে তালেবানরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ