শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নারীর প্রতি উচ্চ পদস্থ দায়িত্বশীলের অসম্মান-গালমন্দ: কী ভাবছেন ইসলামী চিন্তাবীদগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সাম্প্রতিক সময়ে নারীর প্রতি অসম্মান, অশ্লীল কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা এক উচ্চ পদস্থ দায়িত্বশীলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। নারীকে নিয়ে অশালীন বাক্য বিনিময় ছাড়াও ঐ উচ্চপদস্থ দাত্বিশীল বিগত কয়েকদিনে ধর্মীয় বিভিন্ন বিষয়ে একের পর এক বিরূপ মন্তব্য করেছিলেন। দায়িত্বশীল পর্যায় থেকে একের পর এক এমন বেফাঁস মন্তব্যে হৃদয়ে আঘাত পেয়েছেন দেশের সব সচেতন শ্রেণীর নাগরিক। সর্বশেষ নারী কেলেঙ্কারীর ঘটনায় ফেঁসেছেন তিনি। এতে করে শুধু সচেতন নাগরিক সমাজ নয়, প্রগতিশীল হিসেবে পরিচিত লেখক, সম্পাদক, কলামিস্টরাও ছেড়ে কথা বলেননি তাকে। নারীবাদীরাও বিক্ষোভ প্রদর্শন করে তার কুশপুত্তলিকা দাহ করেছেন। সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছে বিষয়টি।

নারী আমাদের মা, বোন, মেয়ে। মা হিসেবে একজন নারীর সাথে আমাদের সম্পর্ক শ্রদ্ধা ও সম্মানের, বোন হিসাবে তার সাথে সম্পর্ক হৃদয়ের, মেয়ে হিসেবে সম্পর্কটা স্নেহের ও ভালোবাসার। স্বভাবতই কোথাও নারী অশোভন আচরণের শিকার হলে কেউ তা সহ্য করতে চাইবেন না। নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব প্রতিরোধ করার চেষ্টা করবেন। বাংলাদেশের আইনেও নারীর সঙ্গে অশোভন আচরণকারীর বিরুদ্ধে রয়েছে শাস্তির ব্যবস্থা।

দেশীয় দণ্ডবিধির ৫০৯ ধারা অনুযায়ী কোনো নারীর শালীনতার অমর্যাদা করার ইচ্ছায় কোনো মন্তব্য, অঙ্গভঙ্গি বা যেকোনো প্রকারের কাজই শাস্তিযোগ্য অপরাধ। এ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি কোনো নারীর শালীনতার অমর্যাদা করার ইচ্ছায় এ উদ্দেশ্যে কোনো মন্তব্য করে, কোনো শব্দ বা অঙ্গভঙ্গি করে বা কোনো বস্তু প্রদর্শন করে যে উক্ত নারী অনুরূপ মন্তব্য বা শব্দ শুনতে পায় অথবা অনুরূপ অঙ্গভঙ্গি বা বস্তু দেখতে পায়, কিংবা উক্ত নারীর নির্জনবাসে অনধিকার প্রবেশ করে, সে ব্যক্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।

ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশের ৭৬ ধারা অনুযায়ী নারীদের উত্ত্যক্ত করার শাস্তি হিসেবে উল্লেখ আছে কমপক্ষে এক বছà