শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জুনায়েদ জামশেদ: বিখ্যাত গায়ক থেকে ইসলামী সংগীতশিল্পী হয়ে ওঠার গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

উপমহাদেশের কিংবদন্তি ইসলামী সংগীতশিল্পী ও একসময়ের সাবেক গায়ক জুনায়েদ জামশেদ পৃথিবী থেকে চলে যাওয়ার ৫ বছর অতিবাহিত হয়েছে। জুনায়েদ জামশেদ অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তবে ধর্ম সম্পর্কে তার আগ্রহ বাড়তে বাড়তে শেষ পর্যন্ত নিজের জীবন ইসলামের নামেই ওয়াকফ করে দেন তিনি।

মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে সম্প্রতি জুনায়েদ জামশেদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা শেয়ার করেছেন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘দিল দিল পাকিস্তান’ থেকে ‘মেরা দিল বদল দে’ পর্যন্ত জুনায়েদ জামশেদের সফরের গল্প।

এই ভিডিওতে জুনায়েদ জামশেদ তার জীবনে বিশাল পরিবর্তনের বিষয়ে কথা বলেছেন। যেখানে তিনি বলেছেন, কিভাবে নিজের সফল মিউজিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন তিনি।

পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর কথা বলতে গিয়ে জুনায়েদ জামশেদ বলেন,  জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছেন তিনি। যখন তিনি সঙ্গীত শিল্পী ছিলেন, সংগীতশিল্পী হিসেবে তার জীবনে বেশ কিছু চমৎকার মুহূর্ত কেটেছে।

জীবনের সোনালী দিনগুলো কাটছিল এমন সময় হঠাৎ একদিন তার মনে হলো;জীবনের আসল উদ্দেশ্য কি? তিনি কি আজীবন শুধু এটাই করে যাবেন? দামি দামি গাড়ি, গ্লমার, আলো ঝলমলে স্টেজ পারফরম্যান্স, তিনি কি শুধু এগুলোর জন্যই পৃথিবীতে এসেছেন?

যখন তিনি এগুলো ভাবতে শুরু করলেন, এই ভাবনাই তার জীবনে বড় ধরনের পরিবর্তন আনলো। এই ভাবনা থেকে তিনি এক ধরনের মানসিক হতাশার শিকার হতে শুরু করলেন। এই মানসিক হতাশাই তাকে সংগীত জগত ছাড়তে বাধ্য করল।

মিউজিক ছাড়ার সময় জুনায়েদ জামশেদের মাথায় একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল; তাহল মিউজিক ক্যারিয়ার ছেড়ে দেওয়ার পর কি তার ভক্তরা তার আশপাশে ভিড় করবেন এখন যেমনটা করেন?

তিনি তার কথার সমাপ্তি টানেন এ কথা বলে যে, বিশ্বাস করুন মিউজিক ছেড়ে দেওয়ার পর আমাকে ঘিরে ভক্তদের যে পরিমাণ ভিড় দেখেছি, এমন ভিড় জীবনে আর কখনো দেখিনি।

প্রসঙ্গত, গায়ক হিসেবে জà§