বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নেতারা।

সরকারপ্রধান এই নির্দেশ দেয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সেলিমা রহমান ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

আব্বাস বলেন, ‘ যদি এটি হয়ে থাকে, তাহলে এটি সঠিক কাজ হয়েছে। যদি এই সিদ্ধান্ত তিনি (প্রধানমন্ত্রী) নিয়ে থাকেন, তাহলে আমি বলব বহুদিন পর উনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনাকে আমার ব্যক্তিগত জায়গা থেকে ধন্যবাদ জানাই।’

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান দুই দিন আগে একটি অনলাইন টকশোয় এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেন।

বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘অসভ্য’ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুরাদকে পদত্যাগের জন্য নির্দেশ না দিয়ে তাকে বরখাস্ত করতে পারতেন প্রধানমন্ত্রী। তাহলে তিনি আরও খুশি হতেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান এ প্রসঙ্গে বলেন, ‘ওনার (প্রধানমন্ত্রী) বিবেচনাবোধে ধরেছে, তা থেকে তিনি এটা করেছেন, এ জন্য আমরা খুশি। তাই কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘যে অশ্রাব্য ভাষা এই প্রতিমন্ত্রী ব্যবহার করেছেন, সেটি গ্রহণযোগ্য নয়। রাজনীতি আমিও করি, আমিও একজন নারী, উনিও (প্রধানমন্ত্রী) একজন নারী। আমরা রাজনীতি করব, কিন্তু আমাদের সন্তানরা তো রাজনীতি করে না। আর রাজনীতি করলেই বা কী, রাজনীতির একটা ভাষা আছে। সমালোচনা করার একটা ভাষা আছে। কিন্তু তিনি (মুরাদ) যে ভাষা ব্যবহার করেছেন, সেটি পুরো দেশের জন্য একটি কলঙ্কময়।‘

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ