বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত: শ্রীলংকান নাগরিক হত্যায় অভিযুক্ত শ্রমিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের শিয়ালকোটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করায় শ্রীলংকান নাগরিককে হত্যা ও গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া এক শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার শ্রমিকের নাম ইমতিয়াজ। খবর জি নিউজের।

পাঞ্জাব পুলিশের মুখপাত্রের ভাষ্যমতে, গ্রেফতারকৃত অভিযুক্ত শ্রমিক শ্রীলংকার ম্যানেজারকে নির্যাতন ও তার লাশকে অপমানের চেষ্টা করেছে। তাকে রাওয়ালপিন্ডির একটি বাস থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বক্তব্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ ও মোবাইল কলের ডেটার সাহায্যে আরো ৮ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও ২৬ অভিযুক্তের বিষয়ে তারা জানতে পেরেছেন। গতকালও ঘটনার তদন্ত করতে গিয়ে ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছেন পুলিশ।

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় পাকিস্থানের শিয়ালকোটে গত ৩ ডিসেম্বর একটি বেসরকারি কারখানার ম্যানেজারকে হত্যা করেছেন সেখানকার বিক্ষুব্ধ শ্রমিকরা। কারখানার ম্যানেজার শ্রীলংকার নাগরিক বলে জানা গেছে।

খবরে জানা গেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় বিক্ষুব্ধ জনতা শ্রীলংকার সেই নাগরিককে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে আসেন এবং তার শরীরে আগুন ধরিয়ে দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ