বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের

ধর্মীয় অনুভূতিতে আঘাত: শিয়ালকোটে শ্রীলংকান নাগরিককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় পাকিস্থানের শিয়ালকোটে একটি বেসরকারি কারখানার ম্যানেজারকে হত্যা করেছেন সেখানকার বিক্ষুব্ধ শ্রমিকরা। কারখানার ম্যানেজার শ্রীলংকার নাগরিক বলে জানা গেছে।

খবরে জানা গেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় বিক্ষুব্ধ জনতা শ্রীলংকার সেই নাগরিককে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে আসেন এবং তার লাশে আগুন ধরিয়ে দেন।

বিক্ষুব্ধ জনতার দাবি শ্রীলংকান নাগরিক এই ম্যানেজার বরাবরই ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেন। বিষয়টি সহ্যের বাইরে গেলে তারা তাকে হত্যা করেন।

দেশটির পুলিশ জানিয়েছেন শিয়ালকোটের একটি কারখানায় বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে বিষয়টির তদন্ত করা হচ্ছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার ওসমান বাজদার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আরো বলেন, কারো জন্য আইন হাতে তুলে নেওয়া উচিত নয়।

সূত্র: ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ