বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

উইঘুর মুসলিম নির্যাতনে জড়িত চীনের শীর্ষ নেতারা: নথি ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনে উইঘুর মুসলমানদের ওপর রাষ্ট্রীয় দমন-পীড়নের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংসহ শীর্ষ নেতাদের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ফাঁস হওয়া নতুন একটি নথিতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ওই নেতাদের আহ্বানই ওই দমন-পীড়ন অভিযানের পথ প্রশস্ত করছে বলে নথি থেকে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে চীন সরকারের বিরুদ্ধে সে দেশের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বন্দি করে রাখা, জোর করে কাজ করানো এবং গণহত্যার অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে চীনা প্রশাসন।

জানা গেছে, ফাঁস হওয়া নথিগুলো গত সেপ্টেম্বরে ‘উইঘুর ট্রাইব্যুনাল’ নামে যুক্তরাজ্যের একটি স্বাধীন ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছিল। তখন ‘শিনজিয়াং পেপার’ নামে পরিচিত ওই নথি সম্পূর্ণ প্রকাশ করা হয়নি।

উইঘুরদের জোরপূর্বক বন্দি করে রাখা, গণবন্ধ্যাকরণ, চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আত্তীকরণের নামে ‘পুনঃশিক্ষা দেওয়া’ এবং আটক উইঘুরদের শ্রম দেওয়ার জন্য বাধ্য করার মতো দমন-পীড়নের উল্লেখ রয়েছে নথিতে।

বছর দুয়েক আগেও ফাঁস হওয়া অভিন্ন এক সেট নথি পাওয়ার কথা জানায় নিউ ইয়র্ক টাইমস। তবে সেইসব নথির সবগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হয়নি। সূত্র: বিবিসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ