বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্বে করোনায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েক দিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৮ হাজার ২১২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৪১ জন।

এর আগে বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৬০৮ জন। শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮৪ হাজার ৩৭৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৯৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৭৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৪৩৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১২২ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৫ হাজার ৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৪৩৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৯ হাজার ৫৩২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৫ হাজার ৮৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ