বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে চার্জ শুনানি ৯ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় র‍্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার্জশিট গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত আসামির উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন। একই সাথে আগামী ৯ জানুয়ারি চার্জ শুনানির তারিখ ধার্য করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ৭ এপ্রিল দিবাগত রাতে গাছা থানায় র‍্যাব-১-এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে মামলা করেন।

জানা যায়, ওই মামলায় মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে আক্রমণাত্মক ও মিথ্যা ভীতি প্রদর্শন, তথ্য–উপাত্ত ইলেকট্রনিকস বিন্যাসে প্রকাশ ও সম্প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপরাধের কথা বলা হয়েছে।

এদিকে, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ২৫ মার্চ দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানীও অংশ নেন। ওইদিন তাকে আটক করে পুলিশ। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

পরে ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে মাওলানা রফিকুল ইসলামকে আটক করে র‌্যাব। এরপর গাজীপুর ও ময়মনসিংহ থানার মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে ঢাকায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ