শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ছোট্টবেলার পড়াশোনায় ছিলো ভিন্ন রকমের স্বাদ: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী یادیں ইয়াদেঁ  মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৫৪ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]


পূর্ব প্রকাশের পর: ইতিমধ্যে আমার বয়স নয় বছর পূর্ণ হয়ে গেছে। ওদিকে ১৩৭৪ হিজরির শাওয়ালে আমাদের নতুন শিক্ষাবর্ষও শুরু হয়ে গেছে। সে বছরও (১৩৭৪-৭৫ হিজরি) আমাদের শরহেজামী, মাকামাতে হারীরী, কানযুদ্দাকাইক, উসূলুশ-শাশী, কুতবী, শরহে তাহযীব এবং আল-বালাগাতুল ওয়াযিহাহ সহ সকল কিতাব হযর‍ত মাওলানা সাহবান মাহমূদ সাহেবের কাছেই ছিলো।

পূর্বের ধারাবাহিকতায় আমরা তার চমতকার পাঠদানশৈলী থেকে উপকৃত হতে থাকলাম। হযরত সম্পর্কে আমি ইতিপূর্বে লিখেছি যে, তখন তার কাব্য-সাহিত্যের প্রতি ভীষণ আকর্ষণ ছিলো।

তিনি নিজেও উচ্চাঙ্গসংগীত আবৃত্তি করতেন। শরহেজামীর মতো কিতাবেও তিনি তার কাব্যিক রঙ ছড়াতেন। সে বছর তার কাছে আল-বালাগাতুল ওয়াযিহাহ পড়ার সময়ে তার কাব্যিক আকর্ষণ আমাদের দরসকে দ্বিগুণ প্রাণবন্ত করে তুলেছিলো। খোদ আল-বালাগাতুল ওয়াযিহাহ কিতাবটিতেই যেনো সাহিত্যের ফুলঝুরি ছড়ানো হয়েছে। তার উপর হযরত ফাসাহাত, বালাগা