বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

হেফাজত মহাসচিবের জানাজার স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলামের জানাজা বাদ এশা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরো পড়ুন- হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর বর্ণাঢ্য জীবন

মাওলানা নুরুল ইসলামের বড় ছেলে রাশেদ বিন নুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে হেফাজত মহাসচিবের দাফন দারুল উলুম হাটহাজারী মাদরাসার কবরস্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর।

আরো পড়ুন- স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয় কেন ? বাঁচার উপায়

এর আগে গত শনিবার তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানিয়েছিলেন, ‘অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন’।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ