শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আল্লামা সাজিদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকালের পর শূন্যপদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হেফাজতে ইসলামের প্রথম যুগ্ম মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে।

হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর অনুমতি ও অন্যান্য নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মরহুম আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজার নামাজের আগে এই ঘোষণা করেছেন নায়েবে আমির ও দেওয়ানার পীর সাহেব অধ্যক্ষ মিজানুর রহমান।

মাওলানা সাজেদুর রহমান সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শাখার আমিরের দায়িত্বও পালন করছিলেন।

আল্লামা সাজিদুর রহমান একই সাথে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ