বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

তুরস্কসহ ১৮ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

টিকা নেওয়া থাকলেও তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ১৮ দেশের নাগরিককে সৌদি প্রবেশে নিষেজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের।

সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে- মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিশেল, মরিশাস, কোমোরোস, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, মোজাম্বিক, লেসোথু, ইউথুপিয়া ও এসওয়াতিনি।

এ ছাড়া করোনার নতুন ধরনের কারণে এ বছর হজের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এ কারণে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলও। আর এ ধরন ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউইয়র্কে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ