বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

‘তালেবান সব দেশের সাথেই সুসম্পর্ক চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও তালেবানের রাহবারি শুরার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেছেন, তালেবান সব দেশের সাথেই সুসম্পর্ক চায় এবং তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়।

শনিবার আফগান রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও ভাষণে এই কথা বলেন তিনি।

মোল্লা হাসান আখুন্দ আরো বলেন, কোনো দেশের অভ্যন্তরীন ক্ষেত্রে আফগানিস্তান হস্তক্ষেপ করতে চায় না।

আফগানিস্তানের জনসাধারণকে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখার জন্য ভাষণে আহ্বান জানান তিনি।

মোল্লা হাসান আখুন্দ বলেন, কিছু লোক জনসাধারণের বাড়িতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই লোকেরা তালেবান সদস্য নয় দাবি করে তিনি কর্তৃপক্ষকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনের জন্য আহ্বান জানান।

চলতি বছরের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের মধ্যেই দেশটির প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের পর ৭ সেপ্টেম্বর দলীয় প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদাকে রাষ্ট্রপ্রধান ও দলের নীতি নির্ধারনী রাহবারি শুরার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে দেশটিতে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।

সূত্র : তোলো নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ