বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

শুরু হলো মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম
মারকাজি ইজতেমা থেকে>

বাংলাদেশে থানভি সিলসিলার এক নূরানী মেহনতের নাম মজলিসে দাওয়াতুল হক। সুন্নাতের উপর জোর দেয়া এ ইসলাহী মেহনতের মাধ্যমে অনেক মানুষ দীন পেয়েছে। খুঁজে পেয়েছে সুন্নাতের পথ। ফিরে এসেছে অন্ধকার থেকে আলোর পথে। লাভ করেছে ঈমানী সৌরভ। জীবনের প্রতিটি কাজে সুন্নাতের অনুসরণ কিভাবে করতে হবে তা শিখানো হয় মজলিসে দাওয়াতুল হক থেকে। মজলিসে দাওয়াতুল হকের কর্মসূচি সুন্নাতকে জিন্দা করার কর্মসূচি। এখানে মানুষ নিজের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে সুন্নাত শিখে। সে মোতাবেক নিজের জীবন পরিচালনা করার সংকল্প করে।

আজ শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসায় মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমার মূল পর্ব শুরু হয়।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মজলিসে দাওয়াতুল হকের মারকাজি ইজতেমা।

এর আগে বাদ ফজর আগত মেহমানদের উদ্দেশে স্বাগত বয়ান করেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান। বয়ান তিনি বলেন, জাহেলী যুগ বলে যে যুগে কোন নবী নাই। ঈমান নাই। তাওহীদ নাই। নেকি বলতে কিছু নাই। হযরত ঈসা আ. এর সময় থেকে রাসূল সা. পর্যন্ত পৃথিবীতে কোন নবী নাই। ওহী নাই। বৃষ্টি না হইলে যেমন খড়া পড়ে। তেমন দ্বীনের খড়ে পড়ে গেছে। ঈমান শব্দটাই জানে না। এই পরিস্থিতিতে রাসূল সা. দুনিয়ায় আসছে। যখন ভূতের (মূর্তি) পূজা করা হইত। সূর্য চন্দ্রের পূজা করা হয়। আল্লাহর ইবাদতের কেউ নাই। রাসূল সা. আফতাবে নবুওয়াত হয়ে আসলেন। নবুওয়াতের সূর্য হয়ে আসলেন। সিরাজে মুনিরা হয়ে আসলেন। ফলে দুনিয়ার যত আভ্যন্তরিত অন্ধকার, আধ্যাত্মিক অন্ধকার দূর করলেন। সূর্য আস্তে আস্তে পৃথিবীর অন্ধকার দূর হয় কিন্তু পুরো পৃথিবীর অন্ধকার দূর হয়। পরে সাহাবায়ে কেরাম থেকে সে ধারাবাহিকতা আজ পর্যন্ত চলছে।

ব্যক্তিজীবনে নবীজি সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত এর বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছর ইজতেমা অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ