বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

বেলজিয়ামে করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে শনাক্ত হয়েছে করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট।

শুক্রবার বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রোকি জানিয়েছেন, ওই ব্যক্তি করোনার টিকা নেয়নি। বিদেশ থেকে ফেরার পর তার শনাক্ত পরীক্ষা হয়। এতে তার দেহে নতুন ভ্যারিয়েন্ট B.1.1.529 এর উপস্থিতি পাওয়া গেছে। গত ২২ নভেম্বর তার করোনা পজিটিভ আসে এবং আর আগে তিনি সংক্রমিত হননি।

বেলজিয়ামের শীর্ষ ভাইরাসবিদ মার্ক ভ্যান র‌্যান্সট এক টুইটে জানিয়েছেন, গত ১১ নভেম্বর ওই ব্যক্তি মিশর থেকে ফিরেছিলেন।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় B.1.1.529 নামে করোনার নতুন ভ্যারিয়েন্ট।

দেশটিতে সংক্রমণ দ্রুত বাড়ার পেছনে দায়ী এই ভ্যারিয়েন্টটি। এটি বহুবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। ইতোমধ্যে ইসরায়েল ও হংকংয়ের দুই ব্যক্তির মধ্যে নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে।

সংক্রমণ ঠেকাতে পূর্ব সতর্কতা হিসেবে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে কিংবা আরোপের পথে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ