বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত কমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েকদিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। তবে গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৩৩৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৬ হাজার ৬০০ জন। অন্যদিকে শনাক্ত হয় ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু কিছুটা কমেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৫০৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৬ হাজার ২৬৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৪৫১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ১৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৩১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৪৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৬৭ হাজার ৬৩০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ