বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বরিশালে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টানপাড়ার একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়েছে।

ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন- মৃত জুনাষ রায়ের কনিষ্ঠ ছেলে কাঠমিস্ত্রি ছিন্টু রায় (৪৫), তার স্ত্রী লিন্ডা রায় (৩৫), ছেলে ভিক্টর রায়, এডমন্ড রায় (১৩) ও মেয়ে উর্মী রায় (৬)।

এর মধ্যে ছিন্টু রায়ের নাম পরিবর্তন করে সেন্টু ইসলাম খলিফা, লিন্ডার নাম আয়েশা খলিফা, ভিক্টরের নাম তামিম ইসলাম খলিফা, এডমন্ডের নাম রিয়াজুল ইসলাম খলিফা ও উর্মীর নাম উর্মী ইসলাম খলিফা রাখা হয়েছে।

সেন্টু ইসলাম খলিফা বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামি বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। একইদিন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে এফিডেভিট সম্পন্ন করেছি।’ ইসলামী আদর্শ নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে তিনি সবার দোয়া চেয়েছেন।

এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, ওই পরিবারের কোনও সাহায্যের প্রয়োজন হলে তা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ