বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

করোনায় মৃত্যু ৫২ লাখ ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েকদিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। তবে গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৬০০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন।

এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৭ হাজার ৭৬৭ জন। অন্যদিকে শনাক্ত হয় ৬ লাখ ২৫ হাজার ৭৯৪ জন। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ২ লাখ ৬২ হাজার ৩৭৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৮ হাজার ৫১৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৮৯৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৭৩৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৫৫১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৯২৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৯৮০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৬০৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৬৯৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ