বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে। এ ইস্যুতে দুই দেশ সব ফোরামে এক ও অভিন্ন। বাংলাদেশে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ গেলে অভিন্ন স্বার্থসংশ্নিষ্ট বিষয়ে অনেক চুক্তি হবে।

বুধবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন বিজয় দিবসের কর্মসূচিতে ভারতের রাষ্ট্রপতি ও ভুটানের রাজার আসার কথা রয়েছে। তবে ওই অনুষ্ঠানে সরকার শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের বেশি আহ্বান জানাবে।

তিনি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের তরুণ উদ্যোক্তাদের সহায়তা, অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ সৃষ্টির উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে যাত্রা শুরু করল ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড। এটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি টেকসই আর্থসামাজিক উদ্যোগ, যা সঠিক প্রযুক্তিতে তরুণ প্রতিভাদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। তাদের উন্নত ভবিষ্যৎ এবং দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে অংশীজনদের কাছ থেকে যথাযথ সমর্থন পেলে এ উদ্যোগ সফল হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ