মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পঞ্চগড় ও ঝিনাইদহে এমএম ফাউন্ডেশনের মসজিদ নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের সীমান্তবর্তী ও নিম্ন আয়ের অঞ্চল পঞ্চগড় ও ঝিনাইদহের হরিণাকুণ্ডে সাধারণ মানুষের জন্য পৃথক দু’টি মসজিদ নির্মাণ করে দিয়েছে এম এম ফাউন্ডেশন।

জানা যায়, পঞ্চগড়ে উক্ত এলাকার বাসিন্দারা নিজেদের আর্থিক সমস্যার কারণে ভেঙ্গে পড়া মসজিদ পূণনির্মাণ করতে পারছিল না। আর ঝিনাইদহের হরিণাকুণ্ডে গুচ্ছ পল্লীতে ছিল না কোনো মসজিদ। তারা অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনোএক মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তো। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো নিজেদের ঘরেই।

[caption id="" align="aligncenter" width="450"]No description available. ঝিনাইদহের হরিণাকুণ্ডে নির্মিত মসজিদ।[/caption]

আরো জানা যায়, হরিণাকুণ্ডে গুচ্ছ পল্লীর বাসিন্দারা রমজান মাসে তারাবির পড়ার জন্য স্থানীয় কারো ঘর বেঁছে নিয়ে ছিল। নিজেদের আর্থিক অস্বচ্ছলতার কারণে মসজিদ নির্মাণ করতে পারছিল না। এমতাবস্থায়, এম এম ফাউন্ডেশন প্রবাসীদের অর্থায়নে মসজিদ দু’টি নির্মাণ করে দেয়।

[caption id="" align="aligncenter" width="463"]No description available. পঞ্চগড়ে নির্মিত মসজিদ।[/caption]

প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত অঞ্চলে খেদমতে খলক বা মানব সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এম এম ফাউন্ডেশন। শীতের সময় শীতবস্ত্র দান, অনাহারীদের মুখে খাবার তুলে দেয়া, শিক্ষা বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়ানোসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। এই শীতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তারা শীতবস্ত্র বিতরণসহ সেবামূলক নানা কর্মসূচী পালন করবে বলে জানা যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ