বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন

পূর্ণ হলো তালেবানের একশ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণের একশ দিন পার হয়েছে। এই সময়ে আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি কেমন ছিল সে বিষয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দেশটির অর্থনৈতিক, নিরাপত্তা, নারী শিক্ষা, স্বাস্থ্য সংকটের বর্তমান চিত্র উঠে এসেছে। তালেবান ক্ষমতায় আসার পর বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আফগানিস্তানে টানা কয়েক মাস সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধের পর গেল ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। দেশটিতে তাদের ক্ষমতা দখলের একশ দিন হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে হটিয়ে পুনরায় ক্ষমতা নেওয়া তালেবানের শাসনব্যবস্থা নিয়ে কি ভাবছেন স্থানীয়রা, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয়দের দাবি, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে। আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দেশটিতে বিদেশি সহায়তাও বন্ধ হয়ে গেছে। এতে চরম মন্দায় দেশটির অর্থনীতি। কর্মস্থানের সুযোগ হারানোয় দিশেহারা দেশটির শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠী।

তারা বলেন, গেল একশ দিনে আমরা খুব বাজে সময় কাটিয়েছি। আমরা বেতন পাচ্ছি না। অহরহ বোমা হামলার ঘটনা ঘটছে। এতে নিরাপত্তহীনতায় ভুগছি। আমাদের মেয়ে শিশুরা স্কুলে যেতে পারছে না। সবমিলিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি।

দেশটিতে বর্তমানে নিরাপত্তার বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আফগানদের জন্য। ক্ষমতা দখলের পর আফগান জনগোষ্ঠীর নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিলেও তাদের আমলেই নারীদের একটি স্কুলে বোমা হামলা চালায় ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে।

এতে অন্তত একশ শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। এছাড়াও বিভিন্ন সময় মসজিদে হামলাসহ দেশটির শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ আফগানরা।

তালেবান ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল নারী শিক্ষা। নারী ও মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সুযোগ দেওয়ার কথা। সবশেষ গেল কয়েকদিন আগে স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে।

তালেবান আমলে আফগানিস্তানের স্বাস্থ্যব্যবস্থারও চরম অবনতি ঘটেছে বলে দাবি করছে অনেকে। দেশটিতে অপুষ্টিজনিত সমস্যা প্রকট হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশু ভর্তির সংখ্যা। আফগানিস্তানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও বেতন পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। তালেবান আফগানিস্তান দখলের পর ভবিষ্যত অন্ধকার বলে মনে করছেন আফগানরা। তবে তালেবানরা সব কিছুকে পিছনে ফেলে আস্তে আস্তে দেশকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ