শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে টিকাদান কর্মসূচী: চলবে তিন দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে আজ মঙ্গলবার থেকে তিন দিন করোনাভাইরাসের টিকা দেয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি।

সোমবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক।

তিনি জানান, গত ১৬ থেকে ১৯ নভেম্বর ঢাকার কড়াইল বস্তি এলাকায় টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল। তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নিম্ন আয়ের এলাকাগুলোয় টিকা দেয়া হবে।

শামসুল হক বলেন, সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা সব ধরনের পরিকল্পনা নিয়েছি। মঙ্গলবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের সব ওয়ার্ডের যেখানে নিম্ন আয়ের মানুষ বাস করে, সেখানে ওয়ার্ডভিত্তিক একটি করে কেন্দ্র স্থাপন করে জনগণকে টিকা দেয়া হবে।

তিনি বলেন, যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে, তাহলে তিনি কাউন্সিলরের কাছ থেকে নেয়া সার্টিফিকেট অথবা জন্মনিবন্ধন ব্যবহার করতে পারবেন। এটার পরেও আরেকটা সুবিধা রয়েছে, সেটা হলো কার্ড দিয়ে আমরা টিকা দিয়ে দিব। পরবর্তীতে তিনি রেজিস্ট্রেশন করে তার সার্টিফিকেট তুলে নিতে পারবেন।

বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবে। তাদের জন্য টিকাদান কেন্দ্রেই নিবন্ধনের ব্যবস্থা থাকছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশপত্র দিয়েও টিকা নেয়া যাবে।

ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। প্রথম ডোজ নেয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে নেয়া যাবে দ্বিতীয় ডোজ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ড রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সোমবার পর্যন্ত সারা দেশে পাঁচ কোটি ৫২ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছে। এরইমধ্যে দুই ডোজ টিকা নিয়েছে তিন কোটি ৫১ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এছাড়া এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ছয় কোটি ৮৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ