বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিশ্বে করোনার দাপট কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার দাপট একদিনের ব্যবধানে কমেছে। গত কয়েক দিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ১০৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জন।

এর আগে রোববার বিশ্বে মারা গিয়েছিলেন আরও ৭ হাজার ৮৫৬ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৫ লাখ ৯৯ হাজার ৫২১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার ৮৬২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৬৭ হাজার ৭৫৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৩৮৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৬৫১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭০৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৬২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ১৭ হাজার ২৭৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৭২২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ