বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে বহু দেশ কাবুলে থাকা দূতাবাস বন্ধ করে দেয়। এর মধ্যে তালেবান সরকার গঠন করার মাধ্যমে নিজেদের গুছিয়ে নিয়েছে।

দেশটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর বিভিন্ন দেশ তালেবানের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় খুলেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত।

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত কাবুলে তাদের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দিয়েছে।

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, এটি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ভালো পদক্ষেপ। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান।

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে হবে বলে মনে করে ইসলামিক আমিরাতের এ মুখপাত্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ