মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ড. আ ফ ম খালিদ হুসাইন হাফি. এর কিছু মূল্যবান উপদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ০১. প্রতিদিন ১০ ঘন্টা পড়ালেখা করাকে ফরজ বানিয়ে নিন। ০২. জীবন অতি মূল্যবান, সময় অতি সল্প। এ সল্প সময়েই বিরাট কর্ম ও কীর্তি রেখে যেতে হবে।

০৩. প্রতিটি নিঃশ্বাস বহু মূল্যবান,প্রতিটি সেকেন্ড বহু মূল্যবান। ০৪. মোবাইলের ব্যবহার সীমিত করে দিন।আপনি যদি সবসময় মোবাইল খোলা রাখেন মানুষ আপনাকে সবসময় ব্যবহার করবে।

০৫. আপনাকে তো টিকে থাকতে হবে। অনেক কিছু অধ্যয়ন করতে হবে। আপনার সময় কোথায়! ০৫. আমি যে কোন জায়গায় গেলে সবসময় ল্যাপটপ ও বই নেই। আমি ০১ পৃষ্ঠা পড়তে পারলে মন্দ কী! আমরা গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যাই। সেই সময়টাকেও আমরা বই পড়ে মূল্যায়ন করতে পারি। তারপর নাপিতের দোকানে চুল কাটাতে যাই। সেখানে প্রায় সময় দীর্ঘ লাইন থাকে, সেই সময়টাতে আমরা হাতে ছোট্ট একটি পুস্তিকা নিয়ে পড়তে পারি।

০৬. যত পড়বেন তত আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। লেখার বিষয় তৈরি হবে। সবসময় মনে রাখতে হবে জীবন অতি মূল্যবান, সময় অতি স্বল্প। ০৭. বাংলা-আরবি-ইংরেজি এ তিন ভাষায় সর্বোচচ দক্ষতা অর্জন করতে হবে। ০৮. দুর্বল চিত্ত ও চরিত্রের অধিকারীদের দিয়ে মহৎ কাজ হয় না। ০৯. পৃথিবীর কোন যোগ্য মানুষ বেকার নেই।

পৃথিবীতে শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরই মূল্যায়ন হয়। সুতরাং নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ