বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হলেন মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের নায়েবে সদর (সহ-সভাপতি) নির্বাচিত হলেন দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে ওলামায়ে হিন্দের সদর, হযরতুল উস্তাদ মাওলানা আরশাদ মাদানী হাফি.।

আজ রোববার ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত হয়। হযরত রাবে হাসানী নদভী হাফি. এর অসুস্থতা ও শারিরীক দুর্বলতার কারণে সদর (সভাপতি) হওয়ার জন্যে আহ্বান করলে তিনি তা গ্রহণ করেননি। মাওলানা মাদানী বলেন, আপনি থাকতে আমার পক্ষে এ জিম্মাদারী নেয়া সম্ভব নয়৷ তাই ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের নায়েবে সদর (সহ-সভাপতি) নির্বাচিত হোন মাওলানা আরশাদ মাদানী হাফি.।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ১৯৭৩ সালে গঠিত একটি বেসরকারী সংস্থা যা ভারতে মুসলমানদের শরীয়াহ্ আইন সংরক্ষণ এবং প্রয়োগের জন্য কাজ করে, বিশেষভাবে , মুসলিম পার্সোনাল ল (শরিয়াহ্) ১৯৭৩ আইনের। আইনটি উত্তরাধিকার বাদে ব্যক্তিগত আইনের সমস্ত বিষয়ে প্রযোজ্য। ফয়জুর রহমান দাবি করেছেন যে, বেশিরভাগ মুসলিম হিন্দু নাগরিক কোড নয়, মুসলিম আইন অনুসরণ করেন।

বোর্ড ভারতে মুসলিম মতামতের শীর্ষস্থানীয় সংস্থা হিসাবে নিজেকে উপস্থাপন করে, এমন একটি ভূমিকা যার জন্য এটি সমালোচিত হয়েছে, পাশাপাশি সমর্থিত। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠন করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। সূত্র: আসরে হাজির, ইউকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ