শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জিয়া, এরশাদ ও খালেদা সবাই ১৫ আগস্ট খুনিদের মদদ দিয়েছেন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা সবাই ১৫ আগস্ট খুনিদের মদদ দিয়েছেন। তাদের পুনর্বাসন করেছেন। আর খালেদা জিয়ার টার্গেট সব সময় আমি।

তিনি বলেন, খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে আমি প্রধানমন্ত্রী কেন বিরোধীদলীয় নেতাও হতে পারব না। শত বছরেও ক্ষমতায় আসতে পারব না। এসব ঘোষণার পরই হামলা। গ্রেনেড হামলা!

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গরীবের টাকা লুট করে বিদেশে পাচার করা বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে?

বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি। উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত নিশ্চিত হয়েছে। সব শ্রেণি পেশার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে।

শেখ হাসিনা বলেন, এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে। অপপ্রচারের জবাব দিতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ