শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘বহু হতাহতের’ পর অস্ত্রবিরতিতে আজারবাইজান-আর্মেনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে দু’পক্ষের ‘বহু হতাহতের’ পর অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া।

রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তির পর সীমান্তের এই সংঘাতে অবসান হয়েছে বলে মঙ্গলবার জানায় আর্মেনিয়া। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আর্মেনিয়ার পূর্ব সীমান্ত বরাবর এ লড়াই ছড়িয়ে পড়েছিল। লড়াইয়ে নিজেদের দুটি যুদ্ধ পজিশন ধ্বংস হওয়ার কথা স্বীকার করে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লড়াইয়ে আর্মেনিয়ার এক সেনা নিহত হয়েছেন। আজারবাইজানের সেনাদের হাতে আটক হয়েছেন ১২ সেনা।

অন্যদিকে আজারবাইজান তাদের সাত সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। আহত হয়েছেন আরও ১০ সেনা। সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করছে আজারবাইজান ও আর্মেনিয়া। এর আগেও সীমান্তবর্তী এলাকায় নির্মাণকাজে ব্যবহৃত আজারবাইজানের পরিবহন লক্ষ্য করে আর্মেনিয়ার সেনাবাহিনী হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছিল বাকু।

গত বছর নাগর্নো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ হয় দুই দেশের। তখন দু’পক্ষে প্রায় ৬ হাজার ৫০০ জন নিহত হন যাদের অধিকাংশই সেনা।

শেষ পর্যন্ত মস্কোর উদ্যোগে শান্তিচুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়। এই যুদ্ধে দৃশ্যত জয় লাভের মাধ্যমে দীর্ঘদিন আর্মেনিয়ার দখলে থাকা বিশাল ভূখণ্ড উদ্ধারে সক্ষম হয় আজারবাইজান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ