শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিশ্বে করোনায় আক্রান্ত কিছুটা বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দাপট বেশ কমেছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে করোনা শনাক্তের হার। যদিও আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রতিদিনই উঠানামা করে। তবে, গতকালের তুলনায় আজ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত-মৃত্যু কিছুটা বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৩ হাজার ৮৮৮ জন।

এর আগে সোমবার (১৫ নভেম্বর) বিশ্বে মারা গেয়েছিল ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৩ লাখ ৪৭ হাজার ৪১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫৬৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ২১ হাজার ৪৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১২ লাখ ৮৩ হাজার ১১৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮০ লাখ ২ হাজার ৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৩৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৬৫৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৯৬৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৩১৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ