শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি আরবে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারী ফুটবল লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম:।।

সৌদি আরবে প্রথমবারের মতো নারী ফুটবল লীগ শুরু হতে যাচ্ছে। সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে।

সৌদির গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে জানা যায়, সৌদির এই নারী ফুটবল লীগ আঞ্চলিক দুই পর্বে বিভক্ত হয়ে লীগের প্রথম পর্ব মাঠে নামবে আগামী ২২ নভেম্বর। প্রথম পর্বে খেলবে ১৬টি দল। এর মধ্যে রিয়াদের ছয়টি, জেদ্দাহ’র ছয়টি এবং দাম্মামের চারটি দল রয়েছে।

১৬ টি অংশগ্রহণকারী ক্লাব হল: আল-তাহাদি, সামা, আল-হিমা, আল-সেহাম আল-জারকা এবং আল-ইয়ামামাহ (মধ্য অঞ্চল)- আল-আসেফাহ, নসুর জেদ্দা, ইত্তিহাদ আল-কুয়া, আল-কোরা আল-মোশতায়েলাএবং আল-লেইথ আল-আবিয়াদ (পশ্চিমাঞ্চল) – শোল্লা আল-শারকিয়া, আল-মামলাকা আল-নিসায়ী, আল-ওয়াহা এবং ইত্তিহাদ আল-নসূর (পূর্বাঞ্চল)।

আঞ্চলিক পর্বের খেলা শেষে আগামী বছর জেদ্দায় অনুষ্ঠিত হবে লিগের চূড়ান্ত পর্ব বা নকআউট রাউন্ড, যার নাম দেওয়া হয়েছে কিংডম ফাইনাল চ্যাম্পিয়নশিপ।

সৌদি ফুটবলের জন্য একে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেন এসএএফএফ’র বোর্ড অব ডিরেক্টরসের প্রেসিডেন্ট ইয়াসের আল মিসেহাল।

ফেডারেশনে নারী ফুটবলের জন্য একটি বিভাগের উদ্বোধন করেন তিনি। ইয়াসের আল মিসেহাল বলেন, আল্লাহর অনুগ্রহে এবং নারী ফুটবলের ক্ষেত্রে আমাদের বিজ্ঞ নেতৃত্বের সহযোগিতার কারণে আমরা আজকের এ অবস্থায় আসতে সক্ষম হয়েছি।

এদিকে, দেশটির নারী ফুটবল বিভাগের পরিচালক লামিয়া বিন বাহিয়ান বলেন, আমাদের বিজ্ঞ নেতৃত্বের সহযোগিতার কারণে আমাদের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। সম্মিলিত একাগ্রতা, লক্ষ্য ও ধিরস্থিরতার ওপর ভিত্তি করে আমরা নারী ফুটবলকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ