শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতকে এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার সামরিক ও কারিগরি সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি রোববার দুবাইয়ে বিমান প্রদর্শনী উদ্বোধনের আগে এ কথা বলেছেন। খবর আনাদোলুর।

তিনি আরও জানিয়েছেন, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করা হবে।

এস-৪০০ নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয় ২০১৮ সালে। চুক্তি অনুযায়ী ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ৫টি ইউনিট পাবে ভারত।

আগামী মাসেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রথম চালান সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এর মধ্যেই ২০১৯ সালে প্রায় ৮০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে রাশিয়াকে।

রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০। এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এর আগে তুরস্কের কাছে এস-৪০০ বিক্রি করেছে রাশিয়া। এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে দেশটি।

এ ছাড়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পুতিনের ভারতে যাওয়ার কথা রয়েছে। গত বছরেই রুশ প্রেসিডেন্টের এ সফরের কথা ছিল। তবে করোনার কারণে সেই সময় পরিকল্পনা স্থগিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ