শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিশ্বে করোনায় মৃত্যু ৫১ লাখ ছাড়ালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকার প্রয়োগ ব্যাপক আকারে চললেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ১৮৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪ হাজার ৭৮৯ জন।

এর আগে শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৬ হাজার ৫৭৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ ৩ হাজার ৭৫৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪ হাজার ৩০ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮২ হাজার ৯৩৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৮৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৯৩৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ