শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১০ বছর বয়সে ডেইলি জঙ্গ এ কলাম লেখা শুরু করলাম: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী یادیں ইয়াদেঁ  মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৫০ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]


পূর্ব প্রকাশের পর: কাব্য-সাহিত্য চর্চায় ছোট আপা আমার সহযোগী ছিলেন। তিনি নিয়মিত এ কাজে আমাকে হিম্মত যোগাতেন। সে সময়ের সাময়িকীতে "কলমি দোস্ত" নামে একটি বিভাগ থাকতো।

কচিকাঁচারা স্বীয় নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা সেখানে প্রকাশ করাতো এবং তার সাথে বন্ধুত্ব পাতার জন্য অন্যান্য কচিকাঁচাদের আমন্ত্রণ জানাতো। আমার বোন আমাকেও সেখানে চিঠি লেখার পরামর্শ দিলেন।

এতে আমার লেখালেখির অনুশীলনটাও হয়ে যাবে। সুতরাং যারা "কলমি দোস্ত" এর আহ্বান করেছেন আমি তাদের নামগুলো দেখতে থাকলাম। অনেকগুলো নামের মাঝে "মুজাহিদ" নামে আমার চোখ আঁটকে গেলো। এই নামটি আমার ভীষণ পছন্দ হলো। ঠিকানা দেখে জানতে পারলাম সে আফ্রিকার নাইরোবি (Nairobi Capital of Kenya) শহরের নাগরিক ছিলো। ("নাইরোবি" বর্তমানে কেনিয়ার রাজধানী) যেটা সে সময়ে টাঙ্গানিকার রাজধানী ছিল। পরবর্তীতে টাঙ্গানিকার নাম পালটে কেনিয়া হয়ে গেছে।

আমি শুধুমাত্র "মুজাহিদ" নামের ভালবাসায় স