শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

দাঁত ও হাড়ের যত্নে পনিরের উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাঁত ও হাড়ের যত্নে প্রতিদিন ক্যালসিয়াম খাওয়া উচিত। ক্যালসিয়ামের অন্যতম উৎস হতে পারে চিজ বা পনির। প্রতিদিন পরিমিতভাবে পনির খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি।

হাড় মজবুত করা থেকে হৃদযন্ত্র ভালো রাখা-মানবদেহে পনিরের প্রভাব রয়েছে। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি-১২, জিহ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো উপাদান। যা দাঁত ভাল রাখার জন্য উপযোগী৷

পাশাপাশি, চিজ স্ট্রেস রিলিফ হিসেবেও দারুণ কার্যকর৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন কে-টু থাকার ফলে পনির খেলে বহু শারীরিক সমস্যা প্রতিহত হয়৷

দাঁত ভালো রাখতে পনির জুড়িহীন৷ নিয়মিত ডায়েটে পনির থাকলে ক্যাভিটি তৈরি হয় না৷ চিজের ল্যাকটিক অ্যাসিড দাঁতের এনামেলকে রক্ষা করে৷ ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি-এর উপাদান চিজ দাঁতকে মজবুত করে৷ নিত্য ডায়েটে পনির থাকলে পেশি সুগঠিত হয়৷ ওজন হ্রাসের ক্ষেত্রেও চিজ উপযোগী৷ ডায়েটিং যারা করছেন, তারা আহার্যে রাখুন পনির।

পনিরের মাইক্রো ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকার ফলে ক্ষুদ্রান্তকে সুস্থ রাখে৷ মেটাবলিক প্রসেস যথাযথ রেখে পরিপাক ক্রিয়াকে উন্নত করে৷ চিজের স্যাচিওরেটেচ ফ্যাট শরীরের কর্মশক্তি বৃদ্ধি করে৷ পনিরে আছে ভিটামিন বি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি৷ এর ফলে মানবদেহের হাড় মজবুত হয়৷ ফলে শিশুদের ডায়েটে পনির থাকা জরুরি।

বয়স্কদের ডায়েটেও পনির রাখা ভাল। কারণ পনির তাদের প্রতিরোধ শক্তি দেয় হাড়ের অসুখ অস্টিওপোরোসিস থেকে। এই পরিস্থিতিতে শরীরের হাড় অতিরিক্ত ভঙ্গুর হয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ