শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে দেশের দূত: ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রবাসী বাংলাদেশীদের দেশের দূত হিসেবে উল্লেখ করে তাদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী। বিদেশি সহকর্মী, অংশীদার ও বন্ধুদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানান।

সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে বিদেশি ও অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’ (বাংলার বাঘের উদয় - বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা') শীর্ষক রোডশো-এ বাংলাদেশের পুঁজিবাজারের উপর যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারকে অর্থনীতির ভিত্তি এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে গুরুত্বপূর্ণ উল্লেখ বলেন, বাংলাদেশ সরকার এই কারণে বিদেশি বিনিয়োগকারীদের অনেক ভালো প্রণোদনা দিচ্ছে।

কোভিড-১৯ বিশ্ব মহামারির এই সময়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা বলার সময় ভূমিমন্ত্রী বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যোমী এবং যোদ্ধা হিসেবেও উল্লেখ করেন।

তিনি বলেন, এসময় আমাদের জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করতে হয়েছিল।

তিনি জানান, আইএমএফ-এর উপাত্ত অনুযায়ী করোনা মহামারীকালীন বিশ্বের শীর্ষ পাঁচটি সহনশীল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সাইফুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ