শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এবার ফিলিস্তিনিদের মুখের ছাপ রাখছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে চেকপোস্টগুলোতে আগে ফিলিস্তিনিদের আঙুলের ছাপ রাখতেন ইসরায়েলি সেনারা।

কিন্তু এখন তাদের মুখের ছাপ ধারণ করার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইহুদিবাদী দেশটি। খবর আনাদোলুর।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক এক সেনা কর্মকর্তা বিষয়টি জানান।

তিনি বলেন, পশ্চিমতীরে গত দুই বছর ধরে গোপনে অত্যাধুনিক এ প্রযুক্তি ব্যবহার করে কয়েক হাজার ফিলিস্তিনির মুখের ছাপ ক্যামেরায় ধারণ করে রেখেছে ইসরায়েল।

এর মাধ্যমে তারা গোপনে জেলে বন্দি ফিলিস্তিনিদের মুখের ছাপের সঙ্গে মিলিয়ে দেখছেন, তারা কেউ জেল খেটেছেন কিনা অথবা জেল থেকে পালিয়েছেন কিনা।

মানবাধিকারকর্মীরা ইহুদিবাদী দেশটির এই গোপন পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ