শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ২৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০৫ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৬০৮ জন।

এর আগে শনিবার বিশ্বে মৃত্যু বেড়েছিল, তবে কমেছিল আক্রান্তের সংখ্যা। এ সময় মৃত্যু হয়েছিল ৭ হাজার ৬৭৭ জনের, শনাক্ত ৫ লাখ ৯ হাজার ১৮১ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২ লাখ ৬৯ হাজার ৬৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৬০ হাজার ১২২ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৮৬৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪১২ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৯৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৯৬৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬০ হাজার ৭৮৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৩২৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ