শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফের চোখ রাঙাচ্ছে করোনা, বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু বেড়েছে তবে কমেছে আক্রান্তের সংখ্যা। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৭৭ জনের, শনাক্ত হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮১ জন।

এর আগে শুক্রবার (৫ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪১৩ জনের, শনাক্ত হয় ৫ লাখ ৯ হাজার ৭০১ জন।বৃহস্পতিবার (৪ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৭ হাজার ৬৪১ জনের, শনাক্ত হয়৪ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৯৩৮ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৭৮২ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ৩১৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৮৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬০ হাজার ২৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪৫৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ১১২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ