শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আল্লামা তাকি উসমানি সুস্থ আছেন: গুজবে কান না দেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানির ইন্তেকালের খবরটি গুজব। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন রাজধানীর শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

তিনি নিজেই পাকিস্তানের দারুল উলুম করাচিতে আল্লামা তাকি উসমানির পিএসের সাথে ফোন করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তিনি।

এছাড়াও ফকীহুল মিল্লাত আল্লামা আ. রহমান রহ.-এর সাহেবজাদা ও আল্লামা তাকি উসমানির শাগরেদ মাওলানা শাহেদ রাহমানী বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, খবরটির কোন ভিত্তি নেই। এটি সম্পূর্ণ গুজব। শায়খুল ইসলাম আল্লামা তাকী উসমানী সুস্থ আছেন বলে তিনি জানতে পেরেছেন। গুজবে কান না দেওয়ার এবং গুজব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মুফতি মিজানুর রহমান সাঈদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানির নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।

আজ রাতে হঠাৎ বিভিন্ন ফেসবুক পোস্টে শায়খুল ইসলাম আল্লামা তাকী উসমানীর ইন্তেকালের গুজব ছড়িয়ে পড়ে। আকস্মিক এই খবরে তোলপাড় শুরু হয় নেট মাধ্যমে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ