শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আমি কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেব না: ইসি রফিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনি সহিংসতায় যাদের হত্যা করা হয় সেই লোকটার দীর্ঘশ্বাস, তার স্ত্রী সন্তানের দীর্ঘশ্বাস আপনাদের সবাইকে কিন্তু তাড়া করে মারবে। আমাকেও কিন্তু বাদ দেবে না। দোহাই আল্লাহর, আপনাদের কাছে আমার অনুরোধ কারো দীর্ঘশ্বাস আপনারা বহন করবেন না।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে পর্যাপ্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়; আপনাদের পেটানো ও গুলি চালানোর জন্য নয়। যদি আইশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে আসে তাকে প্রতিহত করতে পারি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

‘আপনাদের কাছে আমার অনুরোধ- আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেব না। আমি দীর্ঘশ্বাস নিতে চাই না।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ