শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা পুনঃনির্ধারণ করে এক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জ্বালানী তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান নেতৃদ্বয়।

তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন নাভিশ্বাস উঠছে ঠিক সেই সময়ে ডিজেল ও কেরোসিনের দাম হঠাৎ করে ২৩% বৃদ্ধি করে জনগণের সাথে অন্যায় করা হচ্ছে। জ্বালানী তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহন খরচ বাড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো বাড়বে। বাস ভাড়া বৃদ্ধির ফলে যাতায়ত খরচ বাড়বে। কৃষি ও সেচসহ জ্বালানী তেলের সাথে সংশ্লিষ্ট সকল সেবাখাতে মূল্যবৃদ্ধির মারাত্মক প্রভাব পড়বে। এতে করে জনগণের ভোগান্তি আরো চরম আকার ধারণ করবে।

খেলাফত মজলিসের নেতৃদ্বয় অবিলম্বে ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ